স্বপ্নে মরা ময়ূর | Sopne Mora Myur Getting your Trinity Audio player ready... স্বপ্নে মরা ময়ূর, তারগায়ে চাঁদের আলো কার্নিশের ফণীমনসাছাদের কোণে ঘর কাঁটায় বেঁধা কতকালেরশুকোনো সব পাখি ওদের গলায় ফিসফিসোয়বাতাস, ডাক, স্বর মরা ময়ূর দাঁড়িয়ে–গায়েফুটফুট জোনাকি শিকল গেঁথে ঝোলানো চাঁদ,পেণ্ডুলাম, কালো হেলানো গাছ, গলতে থাকাইটকাঠের বাড়ি স্বপ্নে মরা ময়ূর, তারস্পষ্ট চোখ, খোলা ।– জয় গোস্বামী Post Views: 154