ARTPOET.IN

সূর্য ও ফুল | surjo o phul

Getting your Trinity Audio player ready...

মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম

সূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম।

ভাঙা এক ভিত্তি-‘পরে ফুল শুভ্রবাস,

চারি দিকে শুভ্রদল করিয়া বিকাশ

মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে

অমর আলোকময় তপনের পানে,

ছোটো মাথা দুলাইয়া কহে ফুল গাছে–

“লাবণ্য-কিরণ ছটা আমারো তো আছে।”

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top