সালগম-সংবাদ | salgom songbad Getting your Trinity Audio player ready... নাতিনীর পত্রশ্রীচরণেষু দাদামহাশয় খেয়েছ যে সাল্গম না করিয়া কাল-গম এই আমি বহুভাগ্য মানি। তার পরে মিঠি মিঠি লিখেছ স্নেহের চিঠি, তার মূল্য কী আছে কী জানি। তুচ্ছ এই উপহার কে জানিত কমলার পদ্মসরোবর দিবে নাড়া– সালগম মটন রোস্টে কবির অধর-ওষ্ঠে খুলি দিবে কাব্যের ফোয়ারা। কিন্তু বড়দাদা-ভাই বড়ো মনে দুঃখ পাই এ খেদ যাবে না প্রাণ গেলে– শুনিতে হইল এও ভাগ্যবান তোমারেও নাচের দোসর নাহি মেলে! নাহয় না হল বুড়ি তবুও তো ঝুড়ি ঝুড়ি নাতিনীতে ঘরটি বোঝাই– যারেই লইবে বাছি সেই তো উঠিবে নাচি, নাচিবার ভাবনা তো নাই। এ কথা ভুলিলে যবে বুঝায়ে কী আর হবে– ধিক্ তবে মোর সালগমে। বুঝিলাম তরকারি যত হোক দরকারী, তাহাতে কবিত্ব নাহি জমে। আর না করিব ভুল– এবারে বসন্তে ফুল তুলিয়া আনিব ভরি ডালা। সালগম পেঁয়াজকলিজলে দিয়া জলাঞ্জলি পাঠাইব বকুলের মালা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 102