সত্য – ১ | sotyo 1 Getting your Trinity Audio player ready... ভয়ে ভয়ে ভ্রমিতেছি মানবের মাঝেহৃদয়ের আলোটুকু নিবে গেছে ব’লে!কে কী বলে তাই শুনে মরিতেছি লাজে,কী হয় কী হয় ভেবে ভয়ে প্রাণ দোলে!“আলো’ “আলো’ খুঁজে মরি পরের নয়নে,“আলো’ “আলো’ খুঁজে খুঁজে কাঁদি পথে পথে,অবশেষে শুয়ে পড়ি ধূলির শয়নে–ভয় হয় এক পদ অগ্রসর হতে!বজ্রের আলোক দিয়ে ভাঙো অন্ধকার,হৃদি যদি ভেঙে যায় সেও তবু ভালো।যে গৃহে জানালা নাই সে তো কারাগার–ভেঙে ফেলো, আসিবেক স্বরগের আলো।হায় হায় কোথা সেই অখিলের জ্যোতি!চলিব সরল পথে অশঙ্কিত গতি!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 83