শ্মশান | Shosan Getting your Trinity Audio player ready... বড় ভাল বাসি আমি ভ্রমিতে এ স্থলে,—তত্ত্ব-ধীক্ষা-দায়ী স্থল জ্ঞানের নয়নে ৷নীরবে আসীন হেথা দেখি ভস্মাসনেমৃত্যু—তেজোহীন আঁখি,হাড়-মালা গলে,বিকট অধরে হাসি,যেন ঠাট-ছলে!অর্থের গৌরব বৃথা হেথা—এ সদনে—রূপের প্রফুল্ল ফুল শুষ্ক হুতাশনে,বিদ্যা,বুদ্ধি,বল,মান,বিফল সকলে।কি সুন্দর অট্টালিকা,কি কুটীর-বাসী,কি রাজা,কি প্রজা,হেথা উভয়ের গতি।জীবনের স্রোতঃ পড়ে এ সাগরে আসি।গহন কাননে বায়ু উড়ায় যেমতিপত্র-পুঞ্জে,আয়ু-কুঞ্জে,কাল,জীব-রাশিউড়ায়ে,এ নদ-পাড়ে তাড়ায় তেমতি।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 119