শব্দকল্পদ্রুম | Shobdokolpodrum Getting your Trinity Audio player ready... ঠাস্ ঠাস্ দ্রুম দ্রাম,শুনে লাগে খটকা–ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্কা!শাঁই শাঁই পন্ পন্, ভয়ে কান বন্ধ–ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ?হুড়মুড় ধুপধাপ–ওকি শুনি ভাইরে!দেখ্ছনা হিম পড়ে– যেও নাকো বাইরে।চুপ চুপ ঐ শোন্! ঝুপ ঝাপ্ ঝপা-স!চাঁদ বুঝি ডুবে গেল? গব্ গব্ গবা-স!খ্যাঁশ্ খ্যাঁশ্ ঘ্যাঁচ্ ঘ্যাঁচ্ , রাত কাটে ঐরে!দুড়দাড় চুরমার–ঘুম ভাঙে কই রে!ঘর্ঘর ভন্ ভন্ ঘোরে কত চিন্তা!কত মন নাচ শোন্–ধেই ধেই ধিন্তা!ঠুংঠাং ঢংঢং, কত ব্যথা বাজেরে–ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!হৈ হৈ মার্ মার্ “বাপ্ বাপ্” চিৎকার–মালকোঁচা মারে বুঝি? সরে পড়্ এইবার।-সুকুমার রায় Post Views: 148