শনি | Shoni Getting your Trinity Audio player ready... কেন মন্দ গ্রহ বলি নিন্দা তোমা করেজ্যোতিষী ? গ্রহেন্দ্র তুমি,শনি মহামতি!ছয় চন্দ্র রত্নরূপে সুবর্ণ টোপরেতোমার ; সুকটিদেশে পর, গ্রহ-পতিহৈম সারসন, যেন আলোক-সাগরে !সুনীল গগন-পথে ধীরে তব গতি।বাখানে নক্ষত্র-দল ও রাজ-মূরতিসঙ্গীতে, হেমাঙ্গ বীণা বাজায়ে অম্বরে।হে চল রশ্মির রাশি,সুধি কোন জনে,—কোন জীব তব রাজ্যে আনন্দে নিবাসে?জন-শূন্য নহ তুমি,জানি আমি মনে,হেন রাজা প্রজা-শূন্য,—প্রত্যয়ে না আসে!—পাপ,পাপ-জাত মৃত্যু,জীবন-কাননে,তব দেশে,কীটরূপে কুসুম কি নাশে?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 75