রৌদ্র-রস | Roudro Ros Getting your Trinity Audio player ready... শুনিনু গম্ভীর ধ্বনি গিরির গহ্বরে,ক্ষুধাৰ্ত্ত কেশরী যেন নাদিছে ভীষণে;প্রলয়ের মেঘ যেন গর্জ্জিছে গগনে ;সচূড়ে পাহাড় কাঁপে থর থর থরে,কাঁপে চারি দিকে বন যেন ভূকম্পনে ;উথলে অদূরে সিন্ধু যেন ক্রোধ-ভরে,যবে প্রভঞ্জন আসে নির্ঘোষ ঘোষণে।জিজ্ঞাসিনু ভারতীরে জ্ঞানার্থে সত্বরে!কহিলা মা;—”রৌদ্র নামে রস,রৌদ্র অতি,রাখি আমি,ওরে বাছা,বাঁধি এই স্থলে,(কৃপা করি বিধি মোরে দিলা এ শকতি)বাড়বাগ্নি মগ্ন যথা সাগরের জল।বড়ই কর্কশ-ভাষী,নিষ্ঠুর,দুর্ম্মতি,সতত বিবাদে মত্ত,পুড়ি রোষানলে।”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 137