রাজমিস্ত্রী | rajmistri Getting your Trinity Audio player ready... বয়স আমার হবে তিরিশ, দেখতে আমায় ছোটো,আমি নই, মা, তোমার শিরিশ, আমি হচ্ছি নোটো।আমি যে রোজ সকাল হলেযাই শহরের দিকে চলে তমিজ মিঞার গোরুর গাড়ি চড়ে।সকাল থেকে সারা দুপরইঁট সাজিয়ে ইঁটের উপর খেয়ালমতো দেয়াল তুলি গড়ে।ভাবছ তুমি নিয়ে ঢেলাঘর-গড়া সে আমার খেলা, কক্খনো না সত্যিকার সে কোঠা।ছোটো বাড়ি নয় তো মোটে,তিনতলা পর্যন্ত ওঠে, থামগুলো তার এমনি মোটা মোটা।কিন্তু যদি শুধাও আমায়ঐখানেতেই কেন থামায়? দোষ কী ছিল ষাট-সত্তর তলা?ইঁট সুরকি জুড়ে জুড়েএকেবারে আকাশ ফুঁড়ে হয় না কেন কেবল গেঁথে চলা?গাঁথতে গাঁথতে কোথায় শেষেছাত কেন না তারায় মেশে? আমিও তাই ভাবি নিজে নিজে।কোথাও গিয়ে কেন থামিযখন শুধাও, তখন আমি জানি নে তো তার উত্তর কী যে।যখন খুশি ছাতের মাথায় উঠছি ভারা বেয়ে।সত্যি কথা বলি, তাতে মজা খেলার চেয়ে।সমস্ত দিন ছাত-পিটুনীগান গেয়ে ছাত পিটোয় শুনি, অনেক নিচে চলছে গাড়িঘোড়া।বাসনওআলা থালা বাজায়;সুর করে ঐ হাঁক দিয়ে যায় আতাওআলা নিয়ে ফলের ঝোড়া।সাড়ে চারটে বেজে ওঠে,ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো।রোদ্দুর যেই আসে পড়েপুবের মুখে কোথায় ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো।আমি তখন দিনের শেষেভারার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে।জান তো, মা, আমার পাড়াযেখানে ওই খুঁটি গাড়া পুকুরপাড়ে গাজনতলার বাঁয়ে।তোরা যদি শুধাস মোরেখড়ের চালায় রই কী করে? কোঠা যখন গড়তে পারি নিজে;আমার ঘর যে কেন তবেসব-চেয়ে না বড়ো হবে? জানি নে তো তার উত্তর কী যে!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 70