যেতে পারি, কিন্তু কেন যাবো? | Jete Pari Kintu Keno Jabo Getting your Trinity Audio player ready... ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো। এতো কালো মেখেছি দু হাতেএতোকাল ধরে!কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালেচাঁদ ডাকে : আয় আয় আয়এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালেচিতাকাঠ ডাকে : আয় আয় যেতে পারিযে-কোন দিকেই আমি চলে যেতে পারিকিন্তু, কেন যাবো? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো যাবোকিন্তু, এখনি যাবো নাতোমাদেরও সঙ্গে নিয়ে যাবোএকাকী যাবো না, অসময়ে।।– শক্তি চট্টোপাধ্যায় Post Views: 148