যথার্থ আপন | jothartho apon Getting your Trinity Audio player ready... কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমানবাঁশের মাচাটি তার পুষ্পক বিমান।ভুলেও মাটির পানে তাকায় না তাই,চন্দ্রসূর্যতারকারে করে ভাই ভাই।নভশ্চর ব’লে তার মনের বিশ্বাস,শূণ্যপানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস।ভাবে শুধু মোটা এই বোঁটাখানা মোরেবেঁধেছে ধরার সাথে কুটুম্বিতা-ডোরে।বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকেউড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে।বোঁটা যবে কাটা গেল, বুঝিল সে খাঁটি,সূর্য তার কেহ নয়, সবই তার মাটি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 95