যথাকর্তব্য | jothakortobyo Getting your Trinity Audio player ready... ছাতা বলে, ধিক্ ধিক্ মাথা মহাশয়,এ অন্যায় অবিচার আমারে না সয়।তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে,রৌদ্র বৃষ্টি যতকিছু সব আমা-‘পরে।তুমি যদি ছাতা হতে কী করিতে দাদা?মাথা কয়, বুঝিতাম মাথার মর্যাদা,বুঝিতাম তার গুণে পরিপূর্ণ ধরা,মোর একমাত্র গুণ তারে রক্ষা করা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 98