যখনি যেমনি হোক | jokhoni jemni hok Getting your Trinity Audio player ready... যখনি যেমনি হোক জিতেনের মর্জিকথায় কথায় তার লাগে আশ্চর্যি। অডিটর ছিল জিতু হিসাবেতে টঙ্ক,আপিসে মেলাতেছিল বজেটের অঙ্ক;শুনলে সে, গেছে দেশে রামদীন দর্জি,শুনতে না-শুনতেই বলে ‘আশ্চর্যি’। যে দোকানি গাড়ি তাকে করেছিল বিক্রিকিছুতে দাম না পেয়ে করেছে সে ডিক্রি,বিস্তর ভেবে জিতু উঠল সে গর্জি– ‘ভারি আশ্চর্যি’। শুনলে, জামাইবাড়ি ছিল বুড়ি ঝিনাদায়,ছ বছর মেলেরিয়া ভুগে ভুগে চিনা দায়, সেদিন মরেছে শেষে পুরোনো সে ওর ঝি, জিতেন চশমা খুলে বলে ‘আশ্চর্যি’।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 47