যখন দেখা হল | jokhon dekha holo Getting your Trinity Audio player ready... যখন দেখা হলতার সঙ্গে চোখে চোখেতখন আমার প্রথম বয়েস;সে আমাকে শুধাল,“তুমি খুঁজে বেড়াও কাকে?”আমি বললেম,“বিশ্বকবি তাঁর অসীম ছড়াটা থেকেএকটা পদ ছিঁড়ে নিলেন কোন্ কৌতুকে,ভাসিয়ে দিলেনপৃথিবীর হাওয়ার স্রোতে,যেখানে ভেসে বেড়ায়ফুলের থেকে গন্ধ,বাঁশির থেকে ধ্বনি।ফিরছে সে মিলের পদটি পাবে ব’লে;তার মৌমাছির পাখায় বাজেখুঁজে বেড়াবার নীরব গুঞ্জরণ।”শুনে সে রইল চুপ করেঅন্য দিকে মুখ ফিরিয়ে।আমার মনে লাগল ব্যথা,বললেম, “কী ভাবছ তুমি?”ফুলের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে বললে,–“কেমন করে জানবে তাকে পেলে কিনা,তোমার সেই অসংখ্যের মধ্যে একটিমাত্রকে।”আমি বললেম,“আমি যে খুঁজে বেড়াইসে তো আমার ছিন্ন জীবনেরসবচেয়ে গোপন কথা;ও-কথা হঠাৎ আপনি ধরা পড়েযার আপন বেদনায়,আমি জানিআমার গোপন মিল আছে তারি ভিতর।”কোনো কথা সে বলল না।কচি শ্যামল তার রঙটি;গলায় সরু সোনার হারগাছি,শরতের মেঘে লেগেছেক্ষীণ রোদের রেখা।চোখে ছিলএকটা দিশাহারা ভয়ের চমকপাছে কেউ পালায় তাকে না ব’লে।তার দুটি পায়ে ছিল দ্বিধা,ঠাহর পায়নিকোন্খানে সীমাতার আঙিনাতে।দেখা হল।সংসারে আনাগোনার পথের পাশেআমার প্রতীক্ষা ঐটুকু নিয়ে।তার পরে সে চলে গেছে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 44