যখন তোমায় আঘাত করি | jokhon tomay aghat kori Getting your Trinity Audio player ready... যখন তোমায় আঘাত করি তখন চিনি।শত্রু হয়ে দাঁড়াই যখন লও যে জিনি।এ প্রাণ যত নিজের তরেতোমারি ধন হরণ করেততই শুধু তোমার কাছে হয় সে ঋণী।উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে,তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।আলো যখন আলসভরেনিবিয়ে ফেলি আপন ঘরেলক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 38