মেয়েদের পদবীতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি; ‘আ’কার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির ৷ তাই ভূমিকা ছড়ার ৷ ‘গুপ্ত’ ‘গুপ্তা’ হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি, পোস্টকার্ড, খামে ৷ সে নিয়মে যদি আজ ‘ঘোষ’ হয় ‘ঘোষা’ তা হলে অনেক মেয়ে করবেই গোসা, ‘পালিত’ ‘পালিতা’ হলে ‘পাল’ হবে ‘পালা’ নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা; ‘মল্লিক’ ‘মল্লিকা’ হলে ‘দাস হলে ‘দাসা’ শোনাবে পদবীগুলো অতিশয় খাসা; ‘কর’ যদি ‘করা’ হয়, ‘ধর’ হয় ‘ধরা’ মেয়েরা দেখবে এই পৃথিবীটা- “সরা” ৷ ‘নাগ’ যদি ‘নাগা’ হয় ‘সেন’ হয় ‘সেনা’ বড়ই কঠিন হবে মেয়েদের চেনা ৷৷