মেঘ | Megh Getting your Trinity Audio player ready... সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে-আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে-ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড়িরং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি ।মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে,জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে ।কোন্ অকুলের সন্ধানেতে কোন্ পথে যায় ভেসে-পথহারা কোন্ গ্রামের পরে নাম-জানা-নেই-দেশে ।ঘূর্ণীপথের ঘোরের নেশা দিক্বিদিকে লাগে,আগল ভাঙা পাগল হাওয়া বাদল রাতে জাগে ;ঝড়ের মুখে স্বপন ছুটে আঁধার আসে ঘিরে !মেঘের প্রাণে চমক হানে আকাশ চিরে চিরে !বুকের মাঝে শঙ্খ বাজে- দুন্দুভি দেয় সাড়া !মেঘের মরণ ঘনিয়ে নামে মত্ত বাদল ধারা ।-সুকুমার রায় Post Views: 161