ডানা ভেঙে ঘুরে-ঘুরে প’ড়ে গেলো ঘাসের উপর; কে তার ভেঙেছে ডানা জানে না সে ;- আকাশের ঘরে কোনোদিন-কোনোদিন আর তার হবে না প্রবেশ ? জানে না সে; কোনো-এক অন্ধকার হিম নিরুদ্দেশ ঘনায়ে এসেছে তার ? জানে না সে, আহা, সে যে আর পাখি নয়- রঙ নয়- তাহা জানে না সে; ঈর্ষা নয়- হিংসা নয়- বেদনা নিয়েছে তারে কেড়ে! সাধ নয়- স্বপ্ন নয়- একবার দুই ডানা ঝেড়ে বেদনারে মুছে ফেলে দিতে চায় ; – রুপালি বৃষ্টির গান, রৌদ্রের অাস্বাদ মুছে যায় শুধু তার,- মুছে যায় বেদনারে মুছিবার সাধ।