মিলের চুমকি গাঁথি | miler chumki gathi Getting your Trinity Audio player ready... মিলের চুমকি গাঁথি ছন্দের পাড়ের মাঝে মাঝেঅকেজো অলস বেলা ভরে ওঠে শেলাইয়ের কাজে।অর্থভরা কিছুই-না চোখে ক’রে ওঠে ঝিল্মিল্ছড়াটার ফাঁকে ফাঁকে মিল।গাছে গাছে জোনাকির দলকরে ঝলমল;সে নহে দীপের শিখা, রাত্রি খেলা করে আঁধারেতেটুকরো আলোক গেঁথে গেঁথে।মেঠো গাছে ছোটো ছোটো ফুলগুলি জাগে;বাগান হয় না তাহে, রঙের ফুটকি ঘাসে লাগে।মনে থাকে, কাজে লাগে, সৃষ্টিতে সে আছে শত শত;মনে থাকবার নয়, সেও ছড়াছড়ি যায় কত।ঝরনায় জল ঝ’রে উর্বরা করিতে চলে মাটি;ফেনাগুলো ফুটে ওঠে, পরক্ষণে যায় ফাটি ফাটি।কাজের সঙ্গেই খেলা গাঁথা–ভার তাহে লঘু রয়, খুশি হন সৃষ্টির বিধাতা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 55