ARTPOET.IN

মিথ্যা আমি কী সন্ধানে | mithya ami ki sondhane

Getting your Trinity Audio player ready...

মিথ্যা আমি কী সন্ধানে

            যাব কাহার দ্বার।

পথ আমারে পথ দেখাবে,

            এই জেনেছি সার।

শুধাতে যাই যারি কাছে,

কথার কি তার অন্ত আছে।

যতই শুনি চক্ষে ততই

          লাগায় অন্ধকার।

 

পথের ধারে ছায়াতরু

            নাই তো তাদের কথা,

শুধু তাদের ফুল-ফোটানো

            মধুর ব্যাকুলতা।

দিনের আলো হলে সারা

অন্ধকারে সন্ধ্যাতারা

শুধু প্রদীপ তুলে ধরে

            কয় না কিছু আর।

 

– রবীন্দ্রনাথ ঠাকুর

 
Scroll to Top