মানসলোক | manaslok Getting your Trinity Audio player ready... মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনেছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণেতাঁহার আপন কবি, কবি কালিদাস।নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাসচিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে,জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে।আজিও মানসধামে করিছ বসতি;চিরদিন রবে সেথা, ওহে কবিপতি,শংকরচরিত গানে ভরিয়া ভুবন।–মাঝে হতে উজ্জয়িনী-রাজনিকেতন,নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা,কোথা হতে দেখা দিল স্বপ্ন ক্ষণপ্রভা।সে স্বপ্ন মিলায়ে গেল, সে বিপুলচ্ছবি,রহিলে মানসলোকে তুমি চিরকবি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 64