মাতাল | maataal Getting your Trinity Audio player ready... বুঝি রে, চাঁদের কিরণ পান ক’রে ওর ঢুলু ঢুলু দুটি আঁখি, কাছে ওর যেয়ো না, কথাটি শুধায়ো না, ফুলের গন্ধে মাতাল হয়ে বসে আছে একাকী। ঘুমের মতো মেয়েগুলি চোখের কাছে দুলি দুলিবেড়ায় শুধু নূপুর রনরনি। আধেক মুদি আঁখির পাতা, কার সাথে যে কচ্ছে কথা,শুনছে কাহার মৃদু মধুর ধ্বনি। অতি সুদূর পরীর দেশে– সেখান থেকে বাতাস এসেকানের কাছে কাহিনী শুনায়। কত কী যে মোহের মায়া, কত কী যে আলোক ছায়া,প্রাণের কাছে স্বপন ঘনায়। কাছে ওর যেয়ো না, কথাটি শুধায়ো না,ঘুমের মেয়ে তরাস পেয়ে যাবে, মৃদু প্রাণে প্রমাদ গণি নূপুরগুলি রনরনিচাঁদের আলোয় কোথায় কে লুকাবে। চলো দূরে নদীর তীরে, বসে সেথায় ধীরে ধীরেএকটি শুধু বাঁশরি বাজাও। আকাশেতে হাসবে বিধু, মধুকন্ঠে মৃদু মৃদুএকটি শুধু সুখেরই গান গাও। দূর হতে আসিয়া কানে পশিবে সে প্রাণের প্রাণেস্বপনেতে স্বপন ঢালিয়ে।ছায়াময়ী মেয়েগুলি গানের স্রোতে দুলি দুলি,বসে রবে গালে হাত দিয়ে। গাহিতে গাহিতে তুমি বালা গেঁথে রাখো মালতীর মালা।ও যখন ঘুমাইবে, গলায় পরায়ে দিবে স্বপনে মিশিবে ফুলবাস।ঘুমন্ত মুখের ‘পরে চেয়ে থেকো প্রেমভরে মুখেতে ফুটিবে মৃদু হাস।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 66