মশকমঙ্গলগীতিকা | moshokmongolgitika Getting your Trinity Audio player ready... তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা– জানিতাম দীনতার এই শেষ দশা,আমি স্বপ্নে দেখিলাম হয়ে গেছি মশা! কী হল যে দশা– মধ্যরাত্রে স্বপ্নে আমি হয়ে গেছি মশা। দীন হতে দীন আমি ক্ষীণ হতে ক্ষীণ–একমাত্র নাম জপ করেছি ভরসা। হিংস্র নীতি নাহি আর,অতি শান্ত নির্বিকারভক্তের নাসাগ্র-‘পরে স্তব্ধ হয়ে বসা– কী হল যে দশা!মধুর মাশবী বেণু নীরব সহসা। পাখা করি নাড়াচাড়া, ভোঁ ভোঁ শব্দে নাই সাড়া–শুধু “রাম রাম’ ধ্বনি ডানা হতে খসা, হেন হীন দশা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135