ভোরের বেলায় কখন এসে | bhorer belay kokhon ese Getting your Trinity Audio player ready... ভোরের বেলায় কখন এসে পরশ ক’রে গেছ হেসে।আমার ঘুমের দুয়ার ঠেলেকে সেই খবর দিল মেলে,জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে। মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।হৃদয় যেন শিশিরনতফুটল পূজার ফুলের মতোজীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীম দেশে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 74