কোথাও বাইরে গিয়ে চেয়ে দেখি দু’চারটে পাখি। ঘাসের উপরে রোদে শিশিরে শুকায় নিজেদের ক্ষেতে ধান- চার পাঁচজন লোক মানবের মতন একাকী। মাটিরও তরঙ্গ স্বর্গীয় জ্যামিতির প্রত্যাশায় মিশে গেছে অতীত ও আজকের সমস্ত আকাশে।
দিগন্তে কি ধর্মঘট?- চিম্নি… পাখির মতন অনায়াসে নীলিমায় ছড়ায়েছে। এখানে নদীর স্থির কাকচক্ষু জলে ঘুরুনো সিঁড়ির মত আকাশ পর্যন্ত মেঘ সব উঠে গেছে।- অনুভব করে প্রকৃতির সাথে মিলিত হতেই, অমিলনের সূর্যরোল জ্যোতির্ময় এলুমিনিয়ম অনুভব ক’রে আমি দুই তিন চার পাঁচ ছয়টি এরোপ্লেন গুনে নীলিমা দেখার ছিলে শতাব্দীর প্রেতাত্মাকে দেখছি অরুণে।