ভাবীকাল | bhabikal Getting your Trinity Audio player ready... ক্ষমা কোরো, যদি গর্বভরেমনে মনে ছবি দেখি — মোর কাব্যখানি লয়ে করে দূর ভাবী শতাব্দীর অয়ি সপ্তদশী একেলা পড়িছ তব বাতায়নে বসি। আকাশেতে শশীছন্দের ভরিয়া রন্ধ্র ঢালিছে গভীর নীরবতা কথার অতীত সুরে পূর্ণ করি কথা; হয়তো উঠিছে বক্ষ নেচে — হয়তো ভাবিছ,”যদি থাকিত সে বেঁচে, আমারে বাসিত বুঝি ভালো।’হয়তো বলিছ মনে,”সে নাহি আসিবে আর কভু, তারি লাগি তবুমোর বাতায়নতলে আজ রাত্রে জ্বালিলাম আলো।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 100