বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয় | boiraagyasaadhane mukti se aamaar nay Getting your Trinity Audio player ready... বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়।অসংখ্যবন্ধন-মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ। এই বসুধারমৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বারতোমার অমৃত ঢালি দিবে অবিরতনানাবর্ণগন্ধময়। প্রদীপের মতোসমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়তোমার মন্দির-মাঝে। ইন্দ্রিয়ের দ্বাররুদ্ধ করি যোগাসন,সে নহে আমার।যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানেতোমার আনন্দ রবে তার মাঝখানে।মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া,প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 258