বেসুর বাজে রে | besur baje re Getting your Trinity Audio player ready... বেসুর বাজে রেআর কোথা নয় কেবল তোরি আপন-মাঝে রে।মেলে না সুর এই প্রভাতেআনন্দিত আলোর সাথে,সবারে সে আড়াল করে, মরি লাজে রে। থামা রে ঝংকার।নীরব হয়ে দেখ্ রে চেয়ে দেখ্ রে চারি ধার।তোরি হৃদয় ফুটে আছেমধুর হয়ে ফুলের গাছে,নদীর ধারা ছুটেছে ওই তোরি কাজে রে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 205