বিষম কাণ্ড | Bishomo Kando Getting your Trinity Audio player ready... কর্তা চলেন, গিন্নী চলেন, খোকাও চলেন সাথে,তড়্বড়িয়ে বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে ।তেড়ে হন্হন্ চলে তিনজন যেন পল্টন চলে,সিঁড়ি উঠ্তেই, একি কাণ্ড ! এ আবার কি বলে !ল্যাজ লম্বা, কান গোল্ গোল্, তিড়িং বিড়িং ছোটে,চোখ্ মিট্মিট্, কুটুস্ কাটুস্- এটি কোন্জন বটে !হেই ! হুস্ ! হ্যাস্ ! ওরে বাস্রে মতলবখানা কিরে,করলে তাড়া যায় না তবু, দেখ্ছে আবার ফিরে ।ভাবছে বুড়ো, করবো গুঁড়ো ছাতার বাড়ি মেরে,আবার ভাবে ফস্কে গেলে কাম্ড়ে দেবে তেড়ে ।আরে বাপ্রে ! বস্ল দেখ দুই পায়ে ভর ক’রে,বুক দুর দুর বুড়ো ভল্লুর, মোমবাতি যায় প’ড়ে ।ভীষণ ভয়ে দাঁত কপাটি তিন মহাবীর কাঁপে,গড়িয়ে নামে হুড়মুড়িয়ে সিঁড়ির ধাপে ধাপে ।-সুকুমার রায় Post Views: 369