বিরাট সৃষ্টির ক্ষেত্রে | birat sristir khetro Getting your Trinity Audio player ready... বিরাট সৃষ্টির ক্ষেত্রেআতশবাজির খেলা আকাশে আকাশে,সূর্য তারা ল’য়েযুগযুগান্তের পরিমাপে।অনাদি অদৃশ্য হতে আমিও এসেছিক্ষুদ্র অগ্নিকণা নিয়েএক প্রান্তে ক্ষুদ্র দেশে কালে।প্রস্থানের অঙ্কে আজ এসেছি যেমনিদীপশিখা ম্লান হয়ে এল,ছায়াতে পড়িল ধরা এ খেলার মায়ার স্বরূপ,শ্লথ হয়ে এল ধীরেসুখ দুঃখ নাট্যসজ্জাগুলি।দেখিলাম, যুগে যুগে নটনটী বহু শত শতফেলে গেছে নানারঙা বেশ তাহাদেররঙ্গশালা-দ্বারের বাহিরে।দেখিলাম চাহিশত শত নির্বাপিত নক্ষত্রের নেপথ্যপ্রাঙ্গণেনটরাজ নিস্তব্ধ একাকী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 60