বিরহবৎসর-পরে মিলনের বীণা | birohobotsor pore miloner bina Getting your Trinity Audio player ready... বিরহবৎসর-পরে মিলনের বীণাতেমন উন্মাদ-মন্দ্রে কেন বাজিলি না।কেন তোর সপ্তস্বর সপ্তস্বর্গপানেছুটিয়া গেল না ঊর্ধ্বে উদ্দাম-পরানেবসন্তে-মানস-যাত্রী বলাকার মতো।কেন তোর সর্ব তন্ত্র সবলে প্রহতমিলিত ঝংকার-ভরে কাঁপিয়া কাঁদিয়াআনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়াউঠিল না বাজি। হতাশ্বাস মৃদুস্বরেগুঞ্জরিয়া গুঞ্জরিয়া লাজে শঙ্কাভরেকেন মৌন হল। তবে কি আমারি প্রিয়াসে পরশ-নিপুণতা গিয়াছে ভুলিয়া।তবে কি আমারি বীণা ধূলিচ্ছন্ন-তারসেদিনের মতো ক’রে বাজে নাকো আর।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 57