বিদেশী ফুলের গুচ্ছ | oi adorer name deko sokha more Getting your Trinity Audio player ready... ওই আদরের নামে ডেকো সখা মোরে!ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত–তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে অমনি যেতেম ছুটে, কোলে পড়িতাম লুটে।রাশি-করা ফুলগুলি পড়িয়া থাকিত।নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর– কেবল স্তব্ধতা বাজে আজি এ শ্মশান-মাঝেকেবল ডাকি গো আমি “ঈশ্বর ঈশ্বর’!মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাইসে নাম তোমারি মুখে শুনিবারে চাই।হাঁ সখা, ডাকিয়ো তুমি সেই নাম ধরে– ডাকিলেই সাড়া পাবে, কিছু না বিলম্ব হবে,তখনি কাছেতে যাব সব ত্যাগ করে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 221