বিচ্ছেদ | bichchhed Getting your Trinity Audio player ready... তোমাদের দুজনের মাঝে আছে কল্পনার বাধা; হল না সহজ পথ বাঁধা স্বপ্নের গহনে। মনে মনে।ডাক দাও পরস্পরে সঙ্গহীন কত দিনে রাতে; তবু ঘটিল না কোন্ সামান্য ব্যাঘাতে মুখোমুখি দেখা। দুজনে রহিলে একা কাছে কাছে থেকে;তুচ্ছ, তবু অলঙ্ঘ্য সে দোঁহারে রহিল যাহা ঢেকে। বিচ্ছেদের অবকাশ হতে বায়ুস্রোতেভেসে আসে মধুমঞ্জরীর গন্ধশ্বাস; চৈত্রের আকাশরৌদ্রে দেয় বৈরাগীর বিভাসের তান; আসে দোয়েলের গান;দিগন্তরে পথিকের বাঁশি যায় শোনা। উভয়ের আনাগোনাআভাসেতে দেখা যায় ক্ষণে ক্ষণে চকিত নয়নে। পদধ্বনি শোনা যায়শুষ্কপত্রপরিকীর্ণ বনবীথিকায়।তোমাদের ভাগ্য আছে চেয়ে অনুক্ষণ কখন দোঁহার মাঝে একজন উঠিবে সাহস ক’রে– বলিবে, “যে মায়াডোরে বন্দী হয়ে দূরে ছিনু এতদিন ছিন্ন হোক, সে তো সত্যহীন। লহ বক্ষে দু বাহু বাড়ায়ে; সম্মুখে যাহারে চাও পিছনেই আছে সে দাঁড়ায়ে।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 130