বাদল-দিনে | Badol Dine Getting your Trinity Audio player ready... ১ আদর-গর-গর বাদর দর-দর এ-তনু ডর-ডর কাঁপিছে থর-থর। নয়ন ঢল-ঢল সজল ছল-ছল, কাজল কালো জল ঝরে লো ঝরঝর। ২ব্যাকুল বন-রাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে,সজনি! মন আজি গুমরে মনে মনে। বিদরে হিয়া মম বিদেশে প্রিয়তম, এ জনু পাখি সম বরিষা-জরজর। ৩কাহার ও মেঘোপরি গমন গম-গম?সখী রে মরি মরি, ভয়ে গা ছম-ছম। গগনে ঘন ঘন সঘনে শোনো-শোনো ঝনন রণরণ – সজনি ধরো ধরো। ৪জলদ-দামা বাজে জলদে তালে তালে,কাজরি-নাচা নাচে ময়ূর ডালে ডালে। শ্যামল মুখ স্মরি সখিয়া বুক মোরি উঠিছে ব্যথা ভরি আঁখিয়া ভরভর।৫বিজুরি হানে ছুরি চমকি রহি রহিবিধুরা একা ঝুরি বেদনা কারে কহি। সুরভি কেয়া-ফুলে এ হৃদি বেয়াকুলে, কাঁদিছে দুলে দুলে বনানী মর-মর। ৬নদীর কলকল, ঝাউয়ের ঝল-মল,দামিনী জ্বলজ্বল, কামিনী টল-মল। আজি লো বনে বনে শুধানু জনে জনে, কাঁদিল বায়ুসনে তটিনী তরতর। ৭আদুরি দাদুরি লো কহো লো কহো দেখি,এমন বাদরি লো ডুবিয়া মরিব কি? একাকী এলোকেশে, কাঁদিব ভালোবেসে, মরিব লেখা-শেষে, সজনি সরো সরো।-কাজী নজরুল ইসলাম Post Views: 371