বহুকাল আগে তুমি দিয়েছিলে | bohukal age tumi diyechhile Getting your Trinity Audio player ready... বহুকাল আগে তুমি দিয়েছিলে একগুচ্ছ ধূপ,আজি তার ধোঁয়া হতে বাহিরিল অপরূপ রূপ;যেন কোন্ পুরানী আখ্যানেস্তব্ধ মোর ধ্যানেধীরপদে এল কোন্ মালবিকালয়ে দীপশিখামহাকালমন্দিরের দ্বারেযুগান্তের কোন্ পারে।সদ্যস্নান-পরেসিক্ত বেণী গ্রীবা তার জড়াইয়া ধরে,চন্দনের মৃদু গন্ধ আসেঅঙ্গের বাতাসে।মনে হয়, এই পূজারিনী–এরে আমি বার বার চিনি,আসে মৃদুমন্দ পদেচিরদিবসের বেদিতলেতুলি ফুল শুচিশুভ্র বসন-অঞ্চলে।শান্ত স্নিগ্ধ চোখের দৃষ্টিতেসেই বাণী নিয়ে আসে এ যুগের ভাষার সৃষ্টিতে।সুললিত বাহুর কঙ্কণেপ্রিয়জন-কল্যাণের কামনা বহিছে সযতনে।প্রীতি আত্মহারাআদি সূর্যোদয় হতেবহি আনে আলোকের ধারা।দূর কাল হতে তারিহস্ত দুটি লয়ে সেবারসআতপ্ত ললাট মোর আজও ধীরে করিছে পরশ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 294