ARTPOET.IN

বসন্তে আজ ধরার চিত্ত | bosonte aj dhorar chitto

Getting your Trinity Audio player ready...

বসন্তে আজ ধরার চিত্ত

     হল উতলা।

বুকের ‘পরে দোলে রে তার

     পরান-পুতলা।

আনন্দেরি ছবি দোলে

দিগন্তেরি কোলে কোলে,

গান দুলিছে,নীলাকাশের

     হৃদয়-উথলা।

 

আমার দুটি মুগ্ধনয়ন

     নিদ্রা ভুলেছে।

আজি আমার হৃদয়-দোলায়

     কে গো দুলিছে।

দুলিয়ে দিল সুখের রাশি

লুকিয়ে ছিল যতেক হাসি,

দুলিয়ে দিল জনমভরা

     ব্যথা-অতলা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top