দোলা চঞ্চল ছিল এই গেহ তব লটপট বেণী ঘা’য়, তারি সঞ্চিত আনন্দে ঝলে ঐ ঊর- হার মনিকায়। এ ঘরের হাসি নিয়ে যাও চোখে, সে গৃহ- দ্বীপ জ্বেলো এ আলোকে, চোখের সলিল থাকুক এ-লোকে- আজি এ মিলন মোহানায় ও- ঘরের হাসি বাশিঁর বেহাগ কাঁদুক এ ঘরে সাহানায়।।
বিবাহের রঙ্গে রাঙ্গা আজ সব, রাঙ্গা মন, রাঙ্গা আভরণ, বলো নারী- “এই রক্ত- আলোকে আজ মম নব জাগরণ!” পাপে নয় পতি পুণ্যে সুমতি থাকে যেন, হ’য়ো পতির সারথি। পতি যদি হয় অন্ধ, হে সতী, বেঁধো না নয়নে আবরণ অন্ধ পতিরে আঁখি দেয় যেন তোমার সত্য আচরণ।।