ফুরিয়ে গেল পৌষের দিন | phuriye gelo pousher din Getting your Trinity Audio player ready... ফুরিয়ে গেল পৌষের দিন;কৌতূহলী ভোরের আলোকুয়াশার আবরণ দিলে সরিয়ে।হঠাৎ দেখি শিশিরে-ভেজা বাতাবি গাছেধরেছে কচি পাতা;সে যেন আপনি বিস্মিত।একদিন তমসার কূলে বাল্মীকিআপনার প্রথম নিশ্বসিত ছন্দেচকিত হয়েছিলেন নিজে,–তেমনি দেখলেম ওকে।অনেকদিনকার নিঃশব্দ অবহেলা থেকেঅরুণ-আলোতে অকুণ্ঠিত বাণী এনেছেএই কয়টি কিশলয়;সে যেন সেই একটুখানি কথাতুমিই বলতে পারতে,কিন্তু না ব’লে গিয়েছ চলে।সেদিন বসন্ত ছিল অনতিদূরে;তোমার আমার মাঝখানে ছিলআধ-চেনার যবনিকাকেঁপে উঠল সেটা মাঝে মাঝে;মাঝে মাঝে তার একটা কোণ গেল উড়ে;দুরন্ত হয়ে উঠল দক্ষিণ বাতাস,তবু সরাতে পারেনি অন্তরাল।উচ্ছৃঙ্খল অবকাশ ঘটল না;ঘণ্টা গেল বেজে,সায়াহ্নে তুমি চলে গেলে অব্যক্তের অনালোকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 89