ফসকে গেল | Foshke Gelo Getting your Trinity Audio player ready... দেখ বাবাজি দেখবি নাকি দেখরে খেলা দেখ চালাকি,ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়বি পাখি – ধপ্!লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে,ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে – খপ্!গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠ মামাএগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবার বাণ চিড়িয়া নামা – চট্!ঐ যা! গেল ফস্কে ফেঁসে – হেই মামা তুই ক্ষেপলি শেষে?ঘ্যাচঁ করে তোর পাঁজর ঘেঁষে লাগ্ল কি বাণ ছটকে এসে- ফট্?-সুকুমার রায় Post Views: 147