প্রার্থনা | Prarthona Getting your Trinity Audio player ready... আমাদের প্রভু বীক্ষণ দাওঃ মরি নাকি মোরা মহাপৃথিবীর তরে?পিরামিড যারা গড়েছিলো একদিন- আর যারা ভাঙে- গড়ে;-মশাল যাহারা জ্বালায় যেমন জেঙ্গিস যদি হালেদাঁড়ায় মদির ছায়ার মতন- যত অগণন মগজের কাঁচা মালে;যে-সব ভ্রমণ শুরু হ’লো শুধু মার্কোপোলোর কালে,আকাশের দিকে তাকায়ে মোরাও বুঝেছি যে-সব জ্যোতিদেশলাইকাঠি নয় শুধু আর- কালপুরুষের গতি;ডিনামাইট দিয়ে পর্বত কাটা না-হ’লে কী করে চলে,-আমাদের প্রভু বিরতি দিয়ো না; লাখো-লাখো যুগ রতিবিহারের ঘরেমনোবীজ দাওঃ পিরামিড গড়ে- পিরামিড ভাঙে গড়ে।-জীবনানন্দ দাশ Post Views: 144