প্রত্যর্পণ | protyorpon Getting your Trinity Audio player ready... কবির রচনা তব মন্দিরে জ্বালে ছন্দের ধূপ। সে মায়াবাষ্পে আকার লভিল তোমার ভাবের রূপ।লভিলে হে নারী, তনুর অতীত তনু,পরশ-এড়ানো সে যেন ইন্দ্রধনু নানা রশ্মিতে রাঙা;পেলে রসধারা অমর বাণীর অমৃতপাত্র-ভাঙা। কামনা তোমার বহে নিয়ে যায় কামনার পরপারে। সুদূরে তোমার আসন রচিয়া ফাঁকি দেয় আপনারে।ধ্যানপ্রতিমারে স্বপ্নরেখায় আঁকে,অপরূপ অবগুণ্ঠনে তারে ঢাকে, অজানা করিয়া তোলে।আবরণ তার ঘুচাতে না চায় স্বপ্ন ভাঙিবে ব’লে। ওই-যে মূরতি হয়েছে ভূষিত মুগ্ধ মনের দানে, আমার প্রাণের নিশ্বাসতাপে ভরিয়া উঠিল প্রাণে;এর মাঝে এল কিসের শক্তি সে যে,দাঁড়াল সমুখে হোমহুতাশন-তেজে, পেল সে পরশমণি।নয়নে তাহার জাগিল কেমনে জাদুমন্ত্রের ধ্বনি। যে দান পেয়েছে তার বেশি দান ফিরে দিলে সে কবিরে। গোপনে জাগালে সুরের বেদনা বাজে বীনা যে গভীরে।প্রিয়-হাত হতে পরো পুষ্পের হার,দয়িতের গলে করো তুমি আরবার দানের মাল্যদান।নিজেরে সঁপিলে প্রিয়ের মূল্যে করিয়া মূল্যবান।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 109