প্রতিদ্বন্দ্বী | Protidondi Getting your Trinity Audio player ready... গন্ধ এনেছে তীব্র নেশায়, ফেনিল মদির,জোয়ার কি এল রক্ত নদীর?নইলে কখনো নিস্তার নেই বন্দীশালায়।সচারাচর কি সামনা সামনি ধূর্ত পালায়?কাজ নেই আর বল্লাল সেন-ই আমলে,মুক্তি পেয়েছি ধোঁয়াতে নিবিড় শ্যামলে,তোমাতে আমাতে চিরদিন চলে দ্বন্দ্ব।ঠাণ্ডা হাওয়ায় তীব্র বাঁশির ছন্দ।মনেরে জাগায় সাবধান হুঁশিয়ার।খুঁজে নিতে হবে পুরাতন হাতিয়ারপাণ্ডুর পৃথিবীতে।আফিঙের ঘোর মেরু-বর্জিত শীতেবিষাক্ত আর শিথিল আবেষ্টনেতোমারে স্মরিছে মনে।সন্ধান করে নিত্য নিভৃত রাতেপ্রতিদ্বন্দ্বী, -উচ্ছল মদিরাতে।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 391