পৃথিবী | Prithibi Getting your Trinity Audio player ready... নির্ম্মি গোলাকারে তোমা আরোপিলা যবেবিশ্ব-মাঝে স্রষ্টা ধরা! অতি হৃষ্ট মনেচারি দিকে তারা-চয় সুমধুর রবে( বাজায়ে সুবর্ণ বীণা ) গাইল গগনে,কুল-বালা-দল যবে বিবাহ-উৎসবেহুলাহুলি দেয় মিলি বধূ-দরশনে।আইলেন আদি প্রভা হেম-ঘনাসনে,ভাসি ধীরে শূন্যরূপ সুনীল অর্ণবে,দেখিতে তোমার মুখ। বসন্ত আপনিআবরিলা শ্যাম বাসে বর কলেবরে;আঁচলে বসায়ে নব ফুলরূপ মণি,নব ফুল-রূপ মণি কবরী উপরে।দেবীর আদেশে তুমি,লো নব রমণি,কটিতে মেঘলা-রূপে পরিলা সাগরে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 113