পাঙ্চুয়াল | punctual Getting your Trinity Audio player ready... গতকাল পাঁচটায়তেলে ভেজে মাছটায়বাবু রেখেছিল পাতে, ছিল সাথে ছেঁচ্কি।নেয়ে এসে দেখে চেয়েবিড়ালে গিয়েছে খেয়ে–চোঁ চোঁ করে ওঠে পেট আর ওঠে হেঁচ্কি। মহা রোষে তিনুরায়যেতে চায় আগ্রায়,পাঁজিতে রয়েছে লেখা দিন আছে কল্য। রান্না চড়াতে গেলেপাছে ট্রেন নাই মেলেভোরে উঠে তাই আজ হাওড়ায় চলল।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 123