পরবেশ | porabesh Getting your Trinity Audio player ready... কে তুমি ফিরিছ পরি প্রভুদের সাজ।ছদ্মবেশে বাড়ে না কি চতুর্গুণ লাজ!পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠানতোমারেই করিছে না নিত্য অপমান?বলিছে না, “ওরে দীন, যত্নে মোরে ধরো,তোমার চর্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর?”চিত্তে যদি নাহি থাকে আপন সম্মান,পৃষ্ঠে তবে কালো বস্ত্র কলঙ্কনিশান।ওই তুচ্ছ টুপিখানা চড়ি তব শিরেধিক্কার দিতেছে না কি তব স্বজাতিরে।বলিতেছে, “যে মস্তক আছে মোর পায়হীনতা ঘুচেছে তার আমারি কৃপায়।”সর্বাঙ্গে লাঞ্ছনা বহি এ কী অহংকার!ওর কাছে জীর্ণ চীর জেনো অলংকার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 92