পণ্ডশ্রম | PONDOSHRAM Getting your Trinity Audio player ready... এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছেকানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।– শামসুর রাহমান Post Views: 453