নূতন সংসারখানি সৃষ্টি করো | nutan songsarkhani srishti koro Getting your Trinity Audio player ready... নূতন সংসারখানি সৃষ্টি করো আপন শক্তিতেহৃদয়সম্পদ দিয়ে, হে শোভনা, স্নেহে ও ভক্তিতেপুণ্যে ও সেবায়–থাকো লক্ষ্মীর আসনে শুভব্রতা।তোমাদের সম্মিলিত প্রাণের যুগল তরুলতাসুলগ্নে রোপিত হল– দেবতার প্রসাদ বর্ষণনববর্ষধারা-সাথে আজি তারা করুক গ্রহণ,পূর্ণ হোক প্রেমরসে, মাধুর্যের ধরুক মঞ্জরীচির সুন্দরের দান, উঠুক সকল শাখা ভরিবিশ্বের সেবার তরে সরস কল্যাণময় ফল,বিস্তার করুক শান্তি স্নিগ্ধ তার শ্যামচ্ছায়াতল!-রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 83