ARTPOET.IN

নিষ্কাম পরহিতে কে | niskam porohite ke

Getting your Trinity Audio player ready...

নিষ্কাম পরহিতে কে ইহারে সামলায়–

স্বার্থেরে নিঃশেষে-মুছে-ফেলা মামলায়।

চলেছে উদারভাবে সম্বল-খোয়ানি–

    গিনি যায়, টাকা যায়, সিকি যায় দোয়ানি,

         হল সারা বাঁটোয়ারা উকিলে ও আমলায়।

    গিয়েছে পরের লাগি  অন্নের শেষ গুঁড়ো–

    কিছু খুঁটে পাওয়া যায় ভূষি তুঁষ খুদকুঁড়ো

         গোরুহীন গোয়ালের তলাহীন গামলায়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top