নিবৃত্তির পূর্বে | Nibrittir Purbe Getting your Trinity Audio player ready... দুর্বল পৃথিবী কাঁদে জটিল বিকারে,মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপ;অবরুদ্ধ বে তার উন্মাদ তড়িৎ;নিত্য দেখে বিভীষিকা পূর্ব অভিশাপ। ভয়ার্ত শোণিত-চক্ষে নামে কালোছায়া,রক্তাক্ত ঝটিকা আনে মূর্ত শিহরণদিক্প্রান্তে শোকাতুরা হাসে ক্রূর হাসি,রোগগ্রস্ত সন্তানের অদ্ভুত মরণ। দৃষ্টিহীন আকাশের নিষ্ঠুর সান্ত্বনাঃধূ-ধূ করে চেরাপুঞ্জি- সহিষ্ণু হৃদয়।ক্লান্তিহারা পথিকের অরণ্য ক্রন্দনঃনিশীথে প্রেতের বুকে জাগে মৃত্যুভয়।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 155