নামহারা এই নদীর পারে | namhara ei nodir pare Getting your Trinity Audio player ready... নামহারা এই নদীর পারেছিলে তুমি বনের ধারে বলে নি কেউ আমাকে।শুধু কেবল ফুলের বাসেমনে হ’ত খবর আসে উঠত হিয়া চমকে।শুধু যেদিন দখিন হাওয়ায়বিরহ-গান মনকে গাওয়ায় পরান-উন্মাদনি,পাতায় পাতায় কাঁপন ধরে,দিগন্তরে ছড়িয়ে পড়ে বনান্তরের কাঁদনি,সেদিন আমার লাগে মনেআছ যেন কাছের কোণে একটুখানি আড়ালে,জানি যেন সকল জানি,ছুঁতে পারি বসনখানি একটুকু হাত বাড়ালে।এ কী গভীর, এ কী মধুর,এ কী হাসি পরান-বঁধুর এ কী নীরব চাহনি,এ কী ঘন গহন মায়া,এ কী স্নিগ্ধ শ্যামল ছায়া, নয়ন-অবগাহনি।লক্ষ তারের বিশ্ববীণাএই নীরবে হয়ে লীনা নিতেছে সুর কুড়ায়ে,সপ্তলোকের আলোকধারাএই ছায়াতে হল হারা গেল গো তাপ জুড়ায়ে।সকল রাজার রতন-সজ্জালুকিয়ে গেল পেয়ে লজ্জা বিনা-সাজের কী বেশে।আমার চির-জীবনেরেলও গো তুমি লও গো কেড়ে একটি নিবিড় নিমেষে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 83